চাঁদ ঘুরে আসা শেষ নভোচারীর মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ১১:৩৯ এএম


চাঁদ ঘুরে আসা শেষ নভোচারীর মৃত্যু

মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদের বুকে পা রাখা শেষ নভোচারী তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যে তিন নভোচারী চাঁদে দু’বার গিয়েছেন তাদের মধ্যে কারনেন একজন। নভোচারীর মধ্যে তিনিই শেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন কারনেন। এরপর এখন পর্যন্ত আর কেউ চাঁদে যাননি।

সে সময় তিনি অ্যাপোলো-১৭ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত রয়েছেন।

কারনেনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার তিনি মারা গেছেন। এর বেশি আর কিছু জানানো হয়নি।

অ্যাপোলো ১৭ মিশনের নেতৃত্ব দেয়ার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন। একবার ১৯৬৬  এবং ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন।

১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে জন্মে গ্রহণ করেন কারনেন। তার পুরো নাম ইউজেন অ্যান্ড্রিউ কারনেন।

আর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission